August 30, 2026, 7:32 am
সর্বশেষ সংবাদ:
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬

মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 5 Time View

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামের এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত রমিজ ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি একটি দোকানের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, তখনই প্রতিবেশী জিসান মৃধা হঠাৎ পেছন থেকে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপের আঘাতে রমিজের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কিছুদিন আগে জিসানকে মাদক সেবনের দায়ে বকাঝকা এবং পরবর্তীতে টাকা চুরির অভিযোগে মারধর করায় রমিজের ওপর ক্ষুব্ধ ছিল হামলাকারী। বাউফল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com