August 18, 2026, 11:07 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 28 Time View
38

আন্তর্জাতিক ডেস্ক:
বিজ্ঞানীর পেশা ছেড়ে কূটনীতিক ক্যাডারে যোগ দেওয়া নিধি তিওয়ারি এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সচিব। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করা নিধি পরে ক্যাডার পরিবর্তন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-সচিব হিসেবে পররাষ্ট্র ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় দেখভাল করেন তিনি।

লখনউয়ে বেড়ে ওঠা নিধি তিওয়ারি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেন এবং গোল্ড মেডেল অর্জন করেন। পড়াশোনা শেষে পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন পূরণে ২০০৮ সালে সেই চাকরি ছেড়ে দেন। এরপর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করেন নিধি।

এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। ২০১২ সালের পরীক্ষায় তার নাম অপেক্ষমাণ তালিকায় থাকলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে ২০১৩ সালের ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় পর্যায়ে ৯৬তম র‍্যাংক অর্জন করে ২০১৪ ব্যাচের আইএফএস কর্মকর্তা হিসেবে যোগ দেন নিধি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক বিভাগে কাজ করেছেন নিধি তিওয়ারি। ২০২২ সালের নভেম্বরে আন্ডার সেক্রেটারি হিসেবে পিএমওতে যোগ দেওয়ার পর পদোন্নতি পেয়ে ডেপুটি সেক্রেটারি হন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তায় দীর্ঘ অভিজ্ঞতার সুবাদেই শেষ পর্যন্ত মোদির একান্ত সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন নিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com