October 20, 2026, 11:53 am

রংপুরে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 14 Time View

জাতীয় ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা দিয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে রংপুর মহানগরীর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পুরো পথজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা ও মহানগরীজুড়ে এক উৎসবমুখর আমেজ বিরাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে রংপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত সাজসাজ রব দেখা গেছে। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির তথা রংপুর ধর্মসভা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। সরকারের এই শীর্ষ ব্যক্তির পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো অঞ্চলে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসএফ, এনএসআই ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ কর্মকর্তারা সার্বিক নিরাপত্তার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে চড়ে তিনি রাজশাহী ও পরবর্তীতে চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com