রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডকে সমর্থন যুবদল নেতা নয়নের
Reporter Name
Update Time :
Thursday, June 25, 2026
39 Time View
রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডকে সমর্থন যুবদল নেতা নয়নের
নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে। তবে এবার ফুটবল সমর্থনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। যুবদল নেতা নয়ন জানিয়েছেন, একসময় তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। কিন্তু বর্তমানে ইংল্যান্ডকে সমর্থন করেন। এর পেছনে ব্যক্তিগত পছন্দের চেয়ে রাজনৈতিক ও সাংগঠনিক বিবেচনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। নয়ন বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ইংল্যান্ডের সাপোর্টার তাই আমাদের উচিত ইংল্যান্ডকে সাপোর্ট করা। নেতাকে ১৭ বছর ইংল্যান্ড আশ্রয় ও সাপোর্ট দিয়েছে, তাই পুরো বাংলাদেশের এখন ইংল্যান্ডকেই সমর্থন করা উচিত। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে বলছেন, খেলাকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়।...
52
নিউজ ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে। তবে এবার ফুটবল সমর্থনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
যুবদল নেতা নয়ন জানিয়েছেন, একসময় তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। কিন্তু বর্তমানে ইংল্যান্ডকে সমর্থন করেন। এর পেছনে ব্যক্তিগত পছন্দের চেয়ে রাজনৈতিক ও সাংগঠনিক বিবেচনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
নয়ন বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ইংল্যান্ডের সাপোর্টার তাই আমাদের উচিত ইংল্যান্ডকে সাপোর্ট করা। নেতাকে ১৭ বছর ইংল্যান্ড আশ্রয় ও সাপোর্ট দিয়েছে, তাই পুরো বাংলাদেশের এখন ইংল্যান্ডকেই সমর্থন করা উচিত।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে বলছেন, খেলাকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়। আবার অনেকে বলছেন, নেতার প্রতি এমন ‘একাগ্রতা’ সহতা দেখা যায় না। নয়নের এমন সমর্থন নতুন কর্মী-সমর্থকদের প্রেরণা জোগাবে।