July 3, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না : শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 162 Time View
157
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা যারা মুসলমান ফজর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ইসলাম ধারণ ও লালন করি। ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না। যারা এটা বিক্রি করছে, তারা অপরাধ করছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দলমত বুঝি না, ধর্ম-বর্ণ বুঝি না। আমরা সকলে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করব।

আমরা ভালো থাকতে চাই। মা-বোনেরা ও মুরুব্বিরা ভালো থাকতে চায়। আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে ধানের শীষ ছাড়া গতি নাই। 

শামা ওবায়েদ বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট পাহারা দিতে হবে।

কারণ প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। একেকটা ধানের শীষের ভোট আমার কাছে কোটি টাকার চেয়ে বেশি। আমরা এখন শান্তি চাই। শান্তি চাইলে মারামারি বন্ধ করতে হবে। আপনারা সতর্ক থাকবেন।
আপনাদের সঙ্গে পায়ে পারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে। 

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রার্থী আমি না, আপনারা সবাই। আপনারা সবাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। আমার বাবা যেমন আপনাদের পাশে ছিল। আমিও সারা জীবন আপনাদের পাশে থাকব।

বিএনপির এই নেত্রী বলেন, আমাদের নির্বাচনী এলাকার মাঝারদিয়া ইউনিয়নে ১৭ বছর আগে যেই রাস্তা-ঘাট দেখেছি, এখনো তাই দেখছি। নতুন কোনো রাস্তা-ঘাট হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি নির্বাচিত হলে এসব রাস্তা-ঘাট ও মাদরাসা-মসজিদের উন্নয়ন করা হবে। মা-বোনসহ আপনাদের একেকটা ভোট আমাকে কাজ করার সুযোগ করে দেবে। দয়া করে এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করবেন না।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি সাহিদুজ্জামান সাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন, ইমরান হোসেন, ছাত্রদল নেতা সোহেল মাতুব্বর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com