October 27, 2026, 9:49 am
সর্বশেষ সংবাদ:
উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত পত্রিকা: ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ’লীগপন্থী কর্মকর্তারা’ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত ‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা জাহাজ নির্মাণ শিল্প: হাতছাড়া হচ্ছে অপার সম্ভাবনা যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার: ট্রাম্প ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 152 Time View

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে, গুপ্ত না সুপ্ত! হ্যাঁ, আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত।’

শনিবার রাতে রাজধানীর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে নির্বাচনী সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। ভোটের প্রচারে তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে গুপ্ত বলে খোঁচা দিচ্ছেন। দলটি আওয়ামী লীগ সময়ে আন্দোলনে ছিল না বলেও দাবি করছেন।

শেখ হাসিনার শাসনামলে তিন বছরের বেশি সময় কারাগারে থাকার বর্ণনা দিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাবে জামায়াত আমির ঢাকা-১০ আসনের সভায় বলেছেন, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে পালিয়ে যাইনি। ইচ্ছা করলে যেতে পারতাম। শুধু আমি নই, জামায়াতের কেউ পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনও সাহস করে বাংলাদেশে ফিরে এসেছেন।

বিএনপির নেতাকর্মীরা ধারবাহিকভাবে ভোটের প্রচারে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, মারধর করছে অভিযোগ করে শফিকুর রহমান বলেছেন, ভোট চাইতে গেলে যাঁরা মায়েদের বুকে লাথি দিয়েছে, তাঁদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তাঁরাই এখন ‘ফ্যামিলি কার্ড’–এর নামে মায়েদের প্রতি দরদ দেখাচ্ছেন!

জামায়াত ক্ষমতায় গেলে চামড়াশিল্পের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেছেন, হাজারীবাগের ট্যানারিশিল্প সাভারে গেলেও, আধুনিক শিল্পে রূপান্তরিত হয়নি। জামায়াত সব ধরনের ব্যবস্থা নেবে।

জনসভায় জামায়াত আমির ঢাকা-১০ আসনে ১১ দলের প্রার্থী জসীম উদ্দীন সরকারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। প্রার্থী ঢাকা-১০ আসনের বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে সমাধানের ওয়াদা করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com