July 3, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 194 Time View
183

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছে এবং সরকারসহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করছে। এখন পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি, ‘হ্যাঁ’ ভোটই অনেক দূর এগিয়ে আছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজন করার জন্য যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে।

সারাদেশে নির্বাচনি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে যদি আগে থেকেই ঠিক করা থাকে যে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে—অর্থাৎ কোনো ‘সেটেলমেন্ট’ বা বিতর্কিত নির্বাচন করার চেষ্টা হয়, তবে ১১ দলীয় জোট যে-কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com