February 3, 2026, 5:25 am
সর্বশেষ সংবাদ:
জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান আগামীতে এদেশে দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না: মামুনুল হক জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ এপস্টেইন ফাইলে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশের প্রতি ইঞ্চি মাটির পাহারাদারীর দায়িত্ব আমাদের: ডা. শফিকুর পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা গভীর রাতেও চলছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা জামায়াত ক্ষমতায় গেলে জিরো টলারেন্স নীতিতে চাঁদাবাজ নির্মূল হবে: ডাকসু ভিপি

ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 4 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের—বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

পঞ্চগড়-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলমের সমর্থনে আয়োজিত নির্বাচনি পদযাত্রার এই পথসভায় আসিফ মাহমুদ আরও বলেন, ‘একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনাদের এই আসন থেকে অতীতে এমপি-মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু তারা এই এলাকার সন্তানদের জন্য কোনো কাজ করেনি। অন্যদিকে সারজিস আলম এমপি না হয়েও এলাকার পর্যটন শিল্প ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছেন। এখন তাকে এমপি বানালে তিনি আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করে যাবেন।’

বিগত দিনের অপরাজনীতির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘গত ৫৪ বছর ধরে আমরা দেখেছি ওয়ার্ড কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান আর এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়। আমরা এই ধারা ভাঙতে চাই। আমরা চাই আপনাদের সাধারণ ঘরের সন্তানরাও একদিন দেশের নেতৃত্বে আসবে। এনসিপির প্রতীক “শাপলা কলি”তে ভোট দিলে পঞ্চগড় জেলায় কাউকে আর চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না, চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না। আমরা একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের সুযোগ এসেছে। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে আপনাদের অধিকার আদায় করে নিন।’ পথসভায় সারজিস আলমসহ এনসিপি ও ১১-দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com