July 3, 2026, 1:24 am
সর্বশেষ সংবাদ:
কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই বিপ্লবের ফল: মামুনুল হক

Reporter Name
  • Update Time : Friday, February 6, 2026
  • 120 Time View
144

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। যারা গুন্ডামি ও সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্বাচন। যারা ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানাতে চায়, বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে দুর্নীতির পাহাড় গড়তে চায়, তাদের বিরুদ্ধে এবারের নির্বাচন। এটা হলো জুলাই বিল্পবের ফল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের ময়মনসিংহ-১ আসনের নির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আজ দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। রাজনীতি থেকে লুটপাটতন্ত্র, সন্ত্রাস, ভন্ডামিকে চিরতরে ঝাঁটা দিয়ে বিদায় করবে। তারা প্রমাণ করেছে যে বিপ্লবের জন্য কোনো রাজনৈতিক বড় দল বা নেতা লাগে না, ঐক্যবদ্ধ জনতা ও তরুণ সমাজই যথেষ্ট।

এ সময় তিনি ধোবাউড়া-হালুয়াঘাটকে সম্প্রীতির এলাকা উল্লেখ করে হিন্দু খ্রিষ্টানদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে রিকশা প্রতীকে ভোট চান। একই সঙ্গে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি বাছির উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জোটের মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবদুল হালিম, সাবেক আমির আবদুর রশিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী আতিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com