July 2, 2026, 11:04 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026
  • 120 Time View
131

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না, সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলার বড় মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকারে এলে মদিনা সনদে দেশ চলবে। ওলামা মাশায়েখরা সম্মানিত ব্যক্তি, আমি অতীতেও আপনাদের খেদমত করেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এসময় ওলামা সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিন ও মাসায়েখদের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, জমিয়তে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলাম আবাদী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক নূর মোজাম্মদ কাসেমী, মুফাসসিরে কুরআন রিজউন রফিকিসহ অনেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com