August 28, 2026, 5:51 am
সর্বশেষ সংবাদ:
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেফতার কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ

হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 6 Time View

কিশোরগঞ্জের ভৈরবে হবু বরের অনৈতিক আবদার না রাখায় বিয়ে ভেঙে যাওয়ার অভিমানে মীম বেগম (২০) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত মীম উপজেলার শ্রীনগর গ্রামের জীবন মিয়ার মেয়ে। জানা যায়, সাত মাস আগে ইতালিবাসী পাভেল মিয়ার সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়েছিল এবং আংটি বদলও সম্পন্ন হয়।

পরিবারের তথ্যমতে, বিদেশে অবস্থানরত পাভেল ফোনে মীমকে নগ্ন ছবি পাঠানোর জন্য চাপ সৃষ্টি করেন। মীম সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় পাভেল বাগদান ভেঙে দেন। এই ঘটনার তীব্র মানসিক আঘাত ও অভিমানে মঙ্গলবার রাতে মীম বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com