August 28, 2026, 4:19 pm
সর্বশেষ সংবাদ:
বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী ‘নাগরিকদের যখন হাতে ঝাঁড়ু নিতে হয়, বুঝতে হবে প্রশাসন ব্যর্থ’ সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে সরকার ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে এমপি নিশীতার শ্রদ্ধা নিবেদন অ্যানথ্রপিকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বেআইনি: মার্কিন আদালত যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা আসামির পলায়ন মৌলভীবাজারে রাতে এনসিপির ২ পক্ষের সংর্ঘষ, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সীমান্ত থেকে পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 8 Time View

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বলাই দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় টহলরত বিজিবির সঙ্গে একদল চোরাকারবারির গোলাগুলির ঘটনা ঘটে। এতে বলাই দাস আহত হলে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

অভিযান পরিচালনার সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানিয়েছেন, চোরাকারবারিদের দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com