August 26, 2026, 1:01 am
সর্বশেষ সংবাদ:
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৬ পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২ সংঘাত-নৈতিক অবক্ষয়ের বিস্তার ঠেকাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’ মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের ডাকসুর উদ্যোগে প্রকাশ পেল সাহিত্য পত্রিকা চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, কিছুই জানে না বলছে ক্রেমলিন গোয়াল ঘরে এসি রুম, দেওয়া হয় ইমো হ্যাকিং প্রশিক্ষণ

ঈদ রেসিপি: মজার স্বাদের বিরিয়ানি

Reporter Name
  • Update Time : Wednesday, April 2, 2025
  • 132 Time View

বেশিরভাগ বাড়িতে ঈদের সময় রান্না হয় পোলাও আর মাংস। স্বাদে ভিন্নতা আনতে এসময় চাইলে বিরিয়ানিও করতে পারেন। খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন চমৎকার স্বাদের বিরিয়ানি।

উপকরণ : পোলাও বা বাসমতি চাল আধা কেজি, দারুচিনি আস্ত ২ টি , এলাচ ৪ টি, তেজপাতা ২ টি, লবঙ্গ ৪ টি, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি এক কাপের চতুর্থাংশ, ঘি বা তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬ থেকে ৭ টি, লবণ স্বাদমতো

মাংসের কোরমা তৈরিতে যা যা প্রয়োজন : খাসি বা গরুর মাংস ১ কেজি, ঘি বা তেল এক কাপের চতুর্থাংশ , পেঁয়াজ কাঁটা আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, টক দই আধা কাপ, জয়ফলের গুঁড়া আধা চামচ, জয়ত্রী আধা চামচ, দারুচিনির গুঁড়া আধা চামচ, দুধ এক কাপের চতুর্থাংশ, চিনি ১ চামচ, লবণ স্বাদ মতো

বিরিয়ানির উপকরণ : পেঁয়াজ ভাজা আধা কাপ, কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি, গোলাপ জল ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ , আলুবোখারা ৬ টি

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মরিচের গুঁড়া এবং দই মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। একটা কড়াইয়ে তেল বা ঘি দিয়ে তাতে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিন। আলাদা একটি বাটিতে তুলে রাখুন। এখন কড়াইয়ে ম্যারিনেট করা মাংস,আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ফল-জয়ত্রীর গুঁড়া , দারুচিনি, এলাচ গুঁড়া, লবণ দিন।কিছুক্ষণ রান্না করে দুধ আর চিনি যোগ করুন। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস ভাল ভাবে সিদ্ধ হওয়ার পর পানি শুকালে কড়াইসহ রান্না মাংসটা এক পাশে রেখে দিন।

এবার পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটা সস প্যানে ঘি বা তেল দিয়ে তাতে কুচি করে কাঁটা পেঁয়াজগুলো ভাজুন। এতে আস্ত গরম মসলা ও তেজপাতা দিন। তেলের মধ্যে পোলাওয়ের চাল দিয়ে নাড়তে থাকুন। হালকা ভেজে এতে ৪ কাপ পানি, লবণ আর কাঁচা মরিচ দিন। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি ও মৃদু তাপে পোলাও রান্না করুন।

বিরিয়ানির প্রস্তুতি : পোলাওয়ের চালের মধ্যে মাংসগুলো লেয়ার করে দিন। এবার এতে বেরেস্তা ভাজা, কিশমিশ, কাঁচা মরিচ ও গোলাপ জল দিন। আলু বোখারা যোগ করুন। পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট মৃদু আঁচে রান্না করুন। সালাদ ও বোরহানি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com