August 26, 2026, 2:16 am
সর্বশেষ সংবাদ:
পাবনায় কমিটি বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণের ঘোষণা ট্রাম্পের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক ১৮ বছর আগের যে মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৬ পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২ সংঘাত-নৈতিক অবক্ষয়ের বিস্তার ঠেকাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 61 Time View
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে এবারও শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী উৎসব পালিত হবে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টায় ঢাকায় ইসকন স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের শুভসূচনা করা হবে।

গতকাল সোমবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে আয়োজিত মতবিনিময়সভায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসকন সূত্রে জানা যায়, রাজধানীর স্বামীবাগ থেকে রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। পরে ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরবে। শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, সরকারের উচ্চ পর্যায়, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।
তারা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com