August 26, 2026, 2:15 am
সর্বশেষ সংবাদ:
পাবনায় কমিটি বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণের ঘোষণা ট্রাম্পের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক ১৮ বছর আগের যে মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৬ পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২ সংঘাত-নৈতিক অবক্ষয়ের বিস্তার ঠেকাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’

জোট যাদের নিয়ে হোক, ট্রাক প্রতীকেই নির্বাচন করব: নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 112 Time View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জোট যাদের নিয়েই হোক পটুয়াখালী-৩ আসনে আমি ট্রাক প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। আজ বুধবার গলাচিপা উপজেলা শহরের পৌরমঞ্চে উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে নুর বলেন, শিক্ষকদের বেতন একজন বদলার (কামলা) চেয়েও কম। শিক্ষকরা জাতি গঠনের কারিগর; তাদের চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণির মর্যাদা দিতে হবে। তিনি শিক্ষকদের সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভপতিত্ব করেন উপজেলা গণঅধিকারের সভাপতি হাফিজুর রহমান। আরও বক্তব্য দেন শহিদুল ইসলাম ফাহিম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম রাসেল, জাকির হোসেন মুন্সি, আবু নাঈম, মোহেবুল্লাহ এনিম, মাহবুবুল্লাহ শোহেব, ফারুক হোসেন খলিফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com