August 9, 2026, 1:51 pm
সর্বশেষ সংবাদ:
ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ, তদন্ত কমিটি মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তালাক পেয়ে স্বামীর কাণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 275 Time View
285

ডিভোর্স দেওয়ায় ক্ষোভে চাটমোহরে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি নামে এক নার্সকে কুপিয়ে জখম করেছেন সাবেক স্বামী। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত আমিরুল ইসলাম। আহত সুলতানা জাহান ডলিকে চাটমোহর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

অভিযুক্ত আমিরুল ইসলাম উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নূর মোহাম্মদের পালিত ছেলে।

জানা যায়, আমিরুল ইসলাম প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার সঙ্গে ডলির বিয়ে হয়। তাদের দুজনেরই এটি দ্বিতীয় সংসার। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে পরপর দুবার তাদের মধ্যে ডিভোর্স হয়। পরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ফের সংসার শুরু করেন। প্রায় দুই মাস আগে সিনিয়র স্টাফ নার্স হিসাবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ডলি। এরপর ফের তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ৩ জানুয়ারি তিনি আমিরুল ইসলামকে ডিভোর্স দেন।

ডিভোর্স দেওয়ার পর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আমিরুল ইসলাম-এমনটাই অভিযোগ করেন সুলতানা জাহান ডলি।

চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com