January 24, 2026, 1:28 am
সর্বশেষ সংবাদ:
ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ১০ কোটি বছর পর সক্রিয় হয়ে উঠেছে দানবাকৃতির ব্ল্যাকহোল ১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণরা বিপথগামী হচ্ছে: মির্জা আব্বাস ভোট চুরি নিয়ে যা বললেন রুমিন ফারহানা আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন ‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’

শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 64 Time View

ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক কেবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (১৫ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রান্সফর্মার সংস্কার ও সংরক্ষণ এবং বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিলেট নগরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এই এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও এর আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায় তাহলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com