July 2, 2026, 9:46 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে গেল বাংলাদেশ খেলাফত মজলিস

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 86 Time View
101

নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশার অবসান ঘটেছে। এখানে এনসিপির প্রার্থী শাপলা কলির আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ভূইগড় এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক ওই ঘোষণা দেন।

সেখানে তিনি বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিয়েছিল।

এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের প্রার্থী থাকলেও আমাদের নির্বাচনের জরিপ অনুযায়ী দেখতে পেরেছি আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তাই আমরা আসন হারাতে চাই না। সে কারণেই জামায়াতে ইসলামের ড. ইকবাল হোসেন ভূইয়া আমাদের ১১ দলীয় জোট প্রার্থী।

মামুনুল হক আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই যোদ্ধারা।

তারা আমাদের ছোট হলেও আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন। তাদের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা থাকবে। নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন প্রার্থী থাকলেও তিনি যোগ্য ও বিজয়ী হওয়ার মতো।

কিন্তু তার পরেও একই মাঠে দুজন লড়বেন এটা জোটের মধ্যে সমস্যা তৈরি করবে।

সে কারণে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে শাপলা কলির আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাঁকে জয়ী করার প্রাণান্তর চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com