July 3, 2026, 12:22 am
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ

বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 133 Time View
132

নির্বাচনী প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি বরিশালের বেলস পার্ক মাঠে দলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বরিশালের জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠেয় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকেল পৌনে ৩টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com