August 29, 2026, 12:57 am
সর্বশেষ সংবাদ:

মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 3 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর শেখ পাড়ায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় রানা নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ৩২ বছর বয়সী রানা বাধা প্রদান করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। বর্তমানে ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com