August 30, 2026, 10:37 am

নাটোরে পুলিশের ওপর হামলা: মামলায় গ্রেফতার ৯

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 6 Time View

নাটোরের গুরুদাসপুরে সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ আগস্ট শ্যামপুর গ্রামে দুই শিশুর মরদেহ উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার এই ঘটনা ঘটে। এ ঘটনায় নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও অন্তত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে সুরতহাল করতে যান দায়িত্বরত এসআই আবুল বাশার ও কনস্টেবল আব্দুর রাকিব। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের ওপর লাঠিসোটা ও রড নিয়ে হামলা চালানো হয়, এতে এসআই আবুল বাশার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর শনিবার রাতে চন্দ্রপুর ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ৯ জনকে আটক করা হয়। গুরুদাসপুর থানা পুলিশ জানিয়েছে, বাকি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com