August 31, 2026, 10:33 am

প্রেমিকাকে পাহাড়ে নিয়ে তিন বন্ধুসহ রাতভর ধর্ষণ

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 5 Time View

কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরী চান্দিনা উপজেলার বাসিন্দা এবং তার প্রেমিকের সাথে বেড়াতে বেরিয়ে এই নৃশংসতার শিকার হয়। শনিবার রাতে পাহাড়ি এলাকার নির্জন স্থানে প্রেমিকের সহায়তায় তার বন্ধুরা মিলে কিশোরীকে সারারাত আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোরে সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের একজনকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও মো. সাকিব নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং অভিযুক্ত অন্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com