August 31, 2026, 10:53 am

যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ১১৩ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 5 Time View

যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচজন সাবেক সংসদ সদস্যসহ মোট ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রণজিৎ রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলম রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট যশোর শহরে নাশকতামূলক মিছিল বের করেন আসামিরা। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানারও জব্দ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com