August 26, 2026, 10:06 am
সর্বশেষ সংবাদ:
যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫ অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?

চুয়াডাঙ্গায় বিএনপির ৫৩ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 174 Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে বিএনপির ৫৩ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আলোকদিয়া আকন্দবাড়িয়া গ্রামের একটি স্কুল মাঠে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। তিনি ফুলের মালা ও ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের গ্রহণ করেন এবং তাদেরকে হাতে হাত রেখে স্বাগত জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘বন্ধুরা বিশ্বাস করুন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। কোনো মানুষ যেন পিছিয়ে না থাকতে পারে। আমাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নয়। আজকে যে সকল বন্ধুরা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব।’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, আলোকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মমিন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com