August 14, 2026, 12:25 am
সর্বশেষ সংবাদ:

তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 158 Time View
165

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন–ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন–জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলনের কারণে কূপগুলোর ওয়েলহেড প্রেসার কমে যায়।

ফলে জাতীয় গ্রিডের চাপের তুলনায় কূপের চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এই সমস্যার সমাধানে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে সরবরাহ অব্যাহত রাখতে লোকেশন–ই ও লোকেশন–জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য,গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রতি টেস্টিং, কমিশনিং ও পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com