August 11, 2026, 2:30 pm
সর্বশেষ সংবাদ:
বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না: তথ্য উপদেষ্টা কৃষককে ধরে নিয়ে যাওয়ায় ভারতের দুই নাগরিককে তুলে আনলো গ্রামবাসী বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যাবে না: জাহেদ উর রহমান ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’ লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা সীমান্তের বাসিন্দারা ফের শুনতে পেল মিয়ানমারের গোলাগুলি

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025
  • 120 Time View
145

একসময় মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কেটেছে পিয়া জান্নাতুলের। পরে আইনপেশায় মনোযোগী হন। বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজও করেছিলেন। সে সময়কার একটি ভিডিও তাকে পরবর্তীতে নাকি তাকে বেশ বিপাকে ফেলেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তেমনটিই জানিয়েছেন তিনি।

কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।

সেই ভাইরাল ভিডিওর কারণে ৫ আগস্টের পরে বিশাল মাসুল গুনতে হয়েছে উল্লেখ করে এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’

শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com