August 27, 2026, 11:49 am

দুর্গাপুরে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 2 Time View

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীর ভাই ফারুক আহমেদ বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে এই মামলাটি করেন। অভিযোগ রয়েছে, এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে শফিকুলকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে শফিকুলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। তবে পুলিশি তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা ধোবাউড়ার রনসিংহপুর এলাকায় ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ শফিকুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান চলছে। অভিযুক্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com