August 27, 2026, 9:33 am
সর্বশেষ সংবাদ:

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 5 Time View

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজের মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন অসহায় বাবা-মা। অভিযুক্ত রহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরণের নেশায় আসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য পরিবার ও এলাকাবাসীর ওপর ক্রমাগত মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করতেন। বুধবার দুপুরে মাদক সেবনের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পরিবারের সদস্যদের অবহিত করলে, মা-বাবার সম্মতিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে, মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও নেশার সরঞ্জামও জব্দ করেছে প্রশাসন। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেলে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ছেলের এমন উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়েই পরিবার কঠোর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com