August 29, 2026, 9:11 pm
সর্বশেষ সংবাদ:
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করেছে: সারজিস আলম অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং কমান, না হলে মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে: চরমোনাই পীর

খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 26 Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখল করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। এই খালটি পুনরুদ্ধারের দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের আওতাধীন এই খালটি ভরাট করে কারখানা স্থাপনের ফলে স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, খালটি দখল হয়ে যাওয়ায় এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা জনদুর্ভোগ চরমে তুলেছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে দখল হওয়া সব খাল উদ্ধারে প্রশাসন বদ্ধপরিকর। এলাকাবাসীর এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com