August 24, 2026, 4:44 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই বিষয়ক কর্মশালা একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 171 Time View

মার্কিন কংগ্রেসে প্রায় চার দশক ধরে দায়িত্ব পালন শেষে অবসর ঘোষণা করেছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেত্রী জানান, তিনি বর্তমান মেয়াদ পূর্ণ করবেন। তবে ২০২৬ সালে পুনর্নির্বাচনে অংশ নেবেন না।

পেলোসি প্রথমবার নির্বাচিত হন ১৯৮৭ সালে। তিনি দু’দফা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৭-১১ এবং পরে ২০১৯-২৩ সাল পর্যন্ত। তার নেতৃত্বে কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিশংসন প্রক্রিয়া পরিচালিত হয়েছিল।

মার্কিন গণমাধ্যমের ভাষায়, পেলোসি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণয়ন নীতিনির্ধারণে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

ডেমোক্র্যাট দল প্রজন্ম পরিবর্তনের জোয়ারে আছে। তরুণ নেতারা দলে জায়গা করে নিচ্ছেন। যেমন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ইতিহাস গড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com