August 26, 2026, 3:58 am
সর্বশেষ সংবাদ:
মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ৯৯৯ সেবায় বিলম্বের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ তথ্য লুকিয়ে ফের আবেদন সুপার পেট্রোকেমিক্যালের, বিপিসির কমিটি গঠন আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাবনায় কমিটি বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণের ঘোষণা ট্রাম্পের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক

হোয়াইট হাউসে লাইভের সময় হঠাৎ পড়ে গেলেন অতিথি

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 296 Time View

 

বিভিন্ন সংবাদমাধ্যম শুরুতে অসুস্থ ব্যক্তিকে নভো নরডিস্কের নির্বাহী গর্ডন ফিন্ডলে হিসেবে পরিচিত করায়। যদিও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন না গর্ডন।

ওজন কমানোর ওষুধের মূল্য হ্রাস নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের চুক্তি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হচ্ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল সংবাদ সম্মেলনটি। এর মধ্যেই হঠাৎ পড়ে যান অনুষ্ঠানের অতিথি হয়ে আসা এক ওষুধ কোম্পানির নির্বাহী।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, অ্যামেরিকান বহুজাতিক ওষুধ কোম্পানি এলি লিলির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ডেভ রিকস বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পেছনে একটি দলের সঙ্গে দাঁড়ানো ছিলেন ওই নির্বাহী, যার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লোকটি মেঝেতে পড়ে যাওয়ার আগে তাকে আগলে রাখার চেষ্টা করেন ট্রাম্প প্রশাসনের সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস-সিএমএসের অ্যাডমিনিস্ট্রেটর মেহমেদ ওজসহ কয়েকজন।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘কোম্পানিগুলোর একটি প্রতিনিধি মূর্ছা যান।’

তিনি আরও বলেন, হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিট তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। বর্তমানে স্বাভাবিক আছেন ওই ব্যক্তি।

অতিথির হঠাৎ পড়ে যাওয়ার পর রিপোর্টাররা ওভাল অফিস থেকে সাময়িক সময়ের জন্য বের হয়ে যান। ভেতরে অসুস্থ ব্যক্তির শুশ্রূষা চলে। পরে সংবাদ সম্মেলন আবার শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন না অসুস্থ হয়ে পড়া ব্যক্তি।

বিভিন্ন সংবাদমাধ্যম শুরুতে অসুস্থ ব্যক্তিকে নভো নরডিস্কের নির্বাহী গর্ডন ফিন্ডলে হিসেবে পরিচিত করায়। যদিও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন না গর্ডন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com