August 26, 2026, 7:52 am
সর্বশেষ সংবাদ:

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 4 Time View

ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্তে বিএসএফের হাতে মো. সুজন (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিএসএফ তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটকের সময় সুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

তবে সুজনের পরিবারের দাবি, তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নন। তার স্ত্রী আয়েশা আক্তারের ভাষ্যমতে, সুজন সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে স্থানীয় কিছু ব্যক্তি তাকে জোরপূর্বক ধরে বিএসএফের হাতে তুলে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com