August 26, 2026, 5:42 am

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 2 Time View

রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে পাংশা পৌরসভার কলেজ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হামিদা খাতুন ও সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে শুনেছেন, তবে প্রশাসনের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com