August 27, 2026, 4:52 pm
সর্বশেষ সংবাদ:

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই বিএনপি নেতাকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 8 Time View

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সময় ধরে জিম্মি করে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দুয়া পৌর বিএনপির শীর্ষ নেতাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই নেতা বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে বারবার ধর্ষণ করেন অভিযুক্তরা। এমনকি ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অন্য ব্যক্তিদের দিয়েও তাকে ধর্ষণের সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী ওই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় বিএনপি নেতা বকুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মোট আট-নয়জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পরই দ্বিতীয় আসামি আবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবং পুলিশ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com