August 15, 2026, 7:17 pm
সর্বশেষ সংবাদ:
বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস

আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন বৃদ্ধির পক্ষে সোচ্চার: শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 157 Time View
187

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন করেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শতাংশভিত্তিক বাড়িভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল।

শিক্ষা উপদেষ্টা বলেন, সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়িভাড়া দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি—কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com